ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে বিএনপি’র প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

ads

দেশের উন্নয়নে বিশ্বাস করেনা বলেই সরকারের বিরুদ্ধে ক্রমাগত বিষাদগার করছে বিএনপি। আর তাই মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে বিএনপি’র প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।


শনিবার (১৯ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতারের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় বাংলাদেশ বেতারের মোবাইলের অ্যাপস এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে চট্টগ্রাম বেতার এর অনুষ্ঠান দেশব্যাপী সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।


তথ্যমন্ত্রী বলেন । গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে বেতারের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তরুণ জনগোষ্ঠীর জন্য আরো বেশি অনুষ্ঠান নির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ বেতারকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে।’

ads
ads
ads

Our Facebook Page